XtGem Forum catalog
Cooltext764879529 43

নিজ নিজ দপ্তরে চার
নতুন মন্ত্রী

Sun, Sep 16th, 2012 2:20
pm BdST

2012-09-16-18-26-30--minister-tm 1
(bdnews25.wapamp.com/Dhaka)
-
দায়িত্ব পাওয়ার পর
রোববার নিজ নিজ
মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন
তথ্যমন্ত্রী হাসানুল হক
ইনু, রেলপথ
মন্ত্রী মুজিবুল হক,
দুর্যোগ
ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ মাহমুদ
আলী এবং তথ্য ও
যোগাযোগ
প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক
মোহাম্মদ। তবে আগের
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন
দেশে না থাকায় নতুন
মন্ত্রী মহীউদ্দীন খান
আলমগীর যোগ
দেননি এদিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
জ্যেষ্ঠ সচিব সি কিউ
কে মোস্তাক আহমেদ
জানান, সাহারা খাতুন
সোমবার দেশে ফিরবেন।
এরপর তিনি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব
নেবেন। সকাল সাড়ে ১১টায়
সাদা পাজামা-
পাঞ্জাবি পরে নিজ
মন্ত্রণালয়ে আসেন
তথ্যমন্ত্রী হাসানুল হক
ইনু। সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরা এবং অসৎ
সাংবাদিকতাকে নিরুৎসাহিত
করার চ্যালেঞ্জ
নিয়ে কাজ করার প্রত্যয়
ব্যক্ত করেন তিনি। সাবেক
তথ্যমন্ত্রী দক্ষতার
সঙ্গে কাজ করেছেন
উলে¬খ করে ইনু বলেন,
“শক্ত জমিনের উপর
দাঁড়িয়ে দায়িত্ব শুরু করলাম। বেশি বেগ
পেতে হবে না।
যে জায়গাটা তৈরি করে গেছেন
তা আরো সুন্দর ও
শক্তিশালী করব।” এ সময় মন্ত্রণালয়ের
সচিব হেতায়েতুল¬াহ আল
মামুন, প্রধান তথ্য
কর্মকর্তা আমিনুল
ইসলাম, বাংলাদেশ
প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক
অধ্যাপক দুলাল চন্দ্র
বিশ্বাস তাকে স্বাগত
জানান। এর পরেই ইনু চলে যান
নিজের নতুন দপ্তরে।
সেখানে আগে থেকেই
অপেক্ষা করছিলেন
সংস্কৃতিমন্ত্রী আবুল
কালাম আজাদ, যিনি তথ্য মন্ত্রণালয়েরও
দায়িত্বে ছিলেন। তথ্যমন্ত্রী বলেন,
“আগামী সাত দিন তথ্য
মন্ত্রণালয়ের অধীনস্থ
বিভিন্ন সংস্থার
লোকদের
সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা নিয়ে কাজ করব।” সাংবাদিক
দম্পতি হত্যাকাণ্ডের
বিচারে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের
কোনো সহয়তা দরকার
হলে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ
থেকে তা করা হবে বলে জানান
তিনি। দায়িত্ব হস্তান্তর
অনুষ্ঠানে বিদায়ী তথ্যমন্ত্রী আবুল
কলাম আজাদ আশা করেন
বিচক্ষণতা ও
অভিজ্ঞতা দিয়ে দায়িত্ব
পালন করবেন ইনু। গত ৩ বছর ৮ মাসে তথ্য
মন্ত্রণালয়
সাংবাদিকদের জন্য
সর্বোচ্চ কাজ
করেছে বলেও
দাবি করেন বিদায়ী তথ্যমন্ত্রী। প্রথম দিন
কার্যালয়ে এসে কর্মকর্তা কর্মচারীদের
সঙ্গে মত বিনিময় করেন
ত্রাণ ও দুর্যোগ
ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের
নতুন মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি রোববার সকাল
১০টা ২৫ এ নিজের
দপ্তরে পৌঁছালে সচিব
এম আসলাম আলম ও
কর্মকর্তারা তাকে ফুল
দিয়ে বরণ করে নেন। এরপর মন্ত্রী তার
দপ্তরে যান
এবং পরে মন্ত্রণালয়ের
কর্মকর্তা-কর্মচারীদের
সঙ্গে মত বিনিময়
করেন। সাবেক এই কূটনীতিক বলেন,
বাংলাদেশের দুর্যোগ
ব্যবস্থাপনা দেশে বিদেশে প্রশংসিত
হয়েছে। এই
অগ্রগতি ধরে রাখতে এবং কাজের
মধ্য
দিয়ে মন্ত্রণালয়কে আরো এগিয়ে নিতে সবার
সহযোগিতা চান তিনি। রেলপথ মন্ত্রী মুজিবুল
হক তার দপ্তরে যান
বেলা বেলা সাড়ে ১২টার
দিকে। এ সময়
মন্ত্রণালয়ের
কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব নেয়ার পর
তিনি সাংবাদিকদের
বলেন, “আমার বিশ্বাস,
আজ থেকে রেল
মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না।
দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না।” কর্মচারী-কর্মকর্তাদের
উদ্দেশ নতুন
মন্ত্রী বলেন
“আমি অলসতা অপছন্দ
করি। যে পরিশ্রম
করবে না, সে এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না।” সঠিক সময় রেল চলাচল,
টিকেট
কালোবাজারি বন্ধ
করা এবং পরিস্কার
পরিচ্ছন্নতা নিশ্চিত
করাই মূল লক্ষ্য থাকবে বলে জানান
মন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তথ্য
ও যোগাযোগ
প্রযুক্তি মন্ত্রণালয়ের
আগারগাঁওয়ে ব্যান্সডক
ভবনে নিজ
মন্ত্রণালয়ে আসেন নতুন মন্ত্রী মোস্তফা ফারুক
মোহাম্মদ। মন্ত্রণালয়ের
সচিব মো. নজরুল ইসলাম
খান
তাকে শুভেচ্ছা জানান। মন্ত্রী পরে সেমিনার
হলে কর্মকর্তাদের
সঙ্গে মতবিনিময় করেন। গত বৃহস্পতিবার নতুন
পাঁচ মন্ত্রী ও দুই
প্রতিমন্ত্রী শপথ নেয়ার
পর শনিবার তাদের
দায়িত্ব বণ্টন করে দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home
© 2013 bdnews25.wapamp.com